আরব পুরুষরা বিছানায় সঙ্গীনির কাছে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে একমাত্র ভরসার স্থল হয়ে উঠছে কামোদ্দীপক ওষুধ। যা ব্যবহারের কারণে বাড়ছে আসক্তি। ভায়াগ্রার মত যৌন শক্তি-বর্ধক ওষুধের ব্যবহার নিয়ে সাম্প্রতিক সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। আরব প্রৌঢ়দের পাশাপাশি এখন তরুণরাও নিয়মিত ভায়াগ্রা ব্যবহারের প্রতি আসক্ত হয়ে পড়েছেন। সৌদি আরবে এধরনের ওষুধ প্রস্তুতকারক এক প্রতিষ্ঠানের মতে, জীবনযাপনের ধারা বদলে যাওয়ার কারণে সুপ্ত যৌন রোগে আক্রান্ত হচ্ছেন অনেক তরুণ। একটি আন্তর্জাতিক দৈনিকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে ভায়াগ্রার মতো কামোদ্দীপক ওষুধ ব্যবহারে শীর্ষে রয়েছে সৌদি আরব। তার পরেই রয়েছে আরেক মুসলিম দেশ মিশর। এরপরই রাশিয়া। যৌন শক্তি বর্ধক ওষুধের পেছনে সৌদি আরব বছরে খরচ করছে প্রায় দেড়শো কোটি ডলার। যা রাশিয়ার ব্যবহারের দশগুণ। অথচ রাশিয়ার জনসংখ্যা সৌদির পাঁচগুণ। মিশর প্রতিবছর ভায়াগ্রার মতো কামোদ্দীপক ওষুধের পিছনে প্রায় ১২ কোটি ৭০ লাখ ডলার খরচা করে। যা দেশের সমগ্র ওষুধের পিছনে খরচের ২.৮ শতাংশ। সেক্স-এন্ড-দ্য-সিটাডেল মিশরীয়-ব্রিটিশ সাংবাদিক শিরিন আল ফেকি আরব-মিশরের যুবকদের যৌন সংস্কৃতি নিয়ে...